সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়,শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও বিওপির বিশেষ টহলদল এলাকায় তল্লাশিতে সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর নিকট হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইজহাটি নামক স্থানে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব বলে জানিয়েছেন বিজিবি।এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার
শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে দুই মাস পর Read more

তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা
তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপণন, পরিবহণ ও বিতরণ করার দায়ে তিনজন খুচরা সার ব্যবসায়ী ও একজন Read more

২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

মেটা এবার ২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করলো। সংস্থার অভিযোগ, এসব পেজ এবং অ্যাকাউন্টগুলো অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে বিভিন্নভাবে Read more

যমুনার বুকে ভাসমান পাটের হাট
যমুনার বুকে ভাসমান পাটের হাট

নৌকায় নৌকায় সাজানো পাট, ক্রেতা-বিক্রেতার আনাগোনায় পুরো নদীপথ যেন এক জীবন্ত ক্যানভাস। এই দৃশ্য সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়ারপাড়া হাটের। নদী পথে Read more

ফরিদগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৩ টন চাল দোকান থেকে উদ্ধার
ফরিদগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৩ টন চাল দোকান থেকে উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির Read more

পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন