ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো এ শুনানি চলছে। যাদের দাবি আপত্তির ওপর শুনানি হচ্ছে, তারা তাদের যুক্তি উপস্থাপন করছেন।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শুনানিতে অংশ নিয়েছেন অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ দাবি-আপত্তিকারীরা।ইসি কর্মকর্তারা জানান, আজ ১৬৭ মানিকগঞ্জ-১, ১৬৮ মানিকগঞ্জ-২, ১৬৯ মানিকগঞ্জ-৩, ১৭০ মুন্সীগঞ্জ-১, ১৭১ মুন্সীগঞ্জ-২, ১৭২ মুন্সীগঞ্জ-৩, ১৯৪ গাজীপুর-২, ১৯৮ গাজীপুর-৬, ২০১ নরসিংদী-৩, ২০২ নরসিংদী-৪, ২০৩ নরসিংদী-৫, ২০৬ নারায়ণগঞ্জ-৩, ২০৭ নারায়ণগঞ্জ-৪, ২০৮ নারায়ণগঞ্জ-৫, ১৭৩ ঢাকা-১, ১৭৪ ঢাকা-২, ১৭৫ ঢাকা-৩, ১৭৬ ঢাকা-৪, ১৭৭ ঢাকা-৫, ১৭৮ ঢাকা-৬, ১৭৯ ঢাকা-৭, ১৮২ ঢাকা-১০, ১৮৬ ঢাকা-১৪, ১৮৭ ঢাকা-১৫, ১৮৮ ঢাকা-১৬, ১৯০ ঢাকা-১৮ ও ১৯১ ঢাকা-১৯ শুনানি আসনের হবে।আগামীকাল ২৭ আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি ও সিলেট অঞ্চলের ২টি দাবি-আপত্তির শুনানি হবে। শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়। এ ছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৯টি আসনে। সেই খসড়ার ওপর আসা দাবি-আপত্তির শুনানি করছে ইসি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্রিজে পচা মাংস সংরক্ষণ, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
ফ্রিজে পচা মাংস সংরক্ষণ, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রীজে পচা মাংস সংরক্ষণসহ নানা অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ Read more

পর্যটকের অপেক্ষায় কক্সবাজার, জমে উঠছে ব্যবসার প্রস্তুতি
পর্যটকের অপেক্ষায় কক্সবাজার, জমে উঠছে ব্যবসার প্রস্তুতি

সমুদ্রের ঢেউ এখনও একই ছন্দে আছড়ে পড়ছে। তবে বদলে গেছে সৈকতের আবহ। সামনে টানা সাত দিনের ছুটি- ঈদুল ফিতর। আর Read more

পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। Read more

নোয়াখালীতে তারেক রহমানের নামে মামলা, মানববন্ধনে হামলা
নোয়াখালীতে তারেক রহমানের নামে মামলা, মানববন্ধনে হামলা

আওয়ামী শাসনামলে নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী আওয়ামী লীগ নেতা এডভোকেট ওমর ফারুক এখনো এলাকায় Read more

সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

সুদানে কর্দোফানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের Read more

দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

দেশে আবারও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলা এলাকায় কম্পনটি অনুভূত হয়। রিখটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন