কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই নারী উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। তিনি গত দুই বছর ধরে পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে কাজ করছিলেন ওই নারী। সোমবার (২৫ আগস্ট) দুপুরে কাজ করার এক পর্যায়ে মেশিনে ওড়না পেঁচিয়ে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় ওই নারীর। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা যান। আমার কাছে কাজ চাইলে তাকে অপারেটর হিসেবে নিয়োগ করি। কোনোদিনই এমন ঘটনা ঘটেনি। তার মৃতুতে গভীর শোক জানাচ্ছি। আমার পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরের দিকে Read more

ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড
ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা Read more

গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব
গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের তেল আবিবে ফের ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে Read more

রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )
রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে Read more

জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী
জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। সাধারণ জনগণ কি বলতে পারে এটা Read more

রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন