রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপিররোববার (২৪ আগস্ট) কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি আঘাত হানার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয় এবং তাতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিনির্বাপক কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এ ঘটনায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে।কুরস্ক এনপিপি তাদের টেলিগ্রাম বার্তায় জানায়, শিল্প এলাকায় এবং আশপাশে বিকিরণ পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি, সবকিছু স্বাভাবিক পর্যায়ে রয়েছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বারবার সতর্কবার্তা দিয়েছে। কুরস্ক শহরের পশ্চিমে অবস্থিত এ বিদ্যুৎকেন্দ্র রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি, যেখানে প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ৫ ভাগের এক ভাগ ভূখণ্ড দখলে রেখেছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও। এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।পশ্চিমা দেশ ও ইউক্রেনের পক্ষ থেকে বারবার নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা প্রত্যাখ্যান করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় সংবাদ সম্মেলনের ডাক এনসিপির
খুলনায় সংবাদ সম্মেলনের ডাক এনসিপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনের Read more

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ, দেড় মাসে মৃত্যু ২৫
কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ, দেড় মাসে মৃত্যু ২৫

গাজীপুরের কালিয়াকৈর-মাওনা ২০ কিলোমিটার আঞ্চলিক সড়কের সৌন্দর্য আকৃষ্ট করে রাস্তার দুই পাশে সারি সারি গজারি গাছ যেন সড়কটির সৌন্দর্য বাড়িয়েছে। Read more

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন Read more

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।রবিবার (২৪ আগস্ট) বিকেলে সদর Read more

মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন
মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরান মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি। মস্কো এবং তেহরানের মধ্যে কৌশলগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন