চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড এলাকায় পণ্যবাহী একটি ভ্যান ও কংক্রিট মিশ্রণ বাহনের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় গুরুতর আহত হন মো. শফিউল আলম। তিনি উপজেলার বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ পাড়া এলাকার বাসিন্দা মো. আবুল বশরের পুত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। আহত অপর দুইজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, কেএসআই পরিবহনের একটি পণ্যবাহী ভ্যান চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কংক্রিট মিশ্রণ বাহন একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ভ্যানটি সজোরে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হন।দুর্ঘটনার পর কংক্রিট মিশ্রণ বাহনের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য Read more

“কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো”
“কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো”

কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক Read more

আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

 হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক Read more

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট Read more

বরগুনায় ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের
বরগুনায় ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের

বরগুনার তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন