মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির মহিলা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ফরম বিতরণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দলটি। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের হল রুমে মহিলা সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোসারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে প্রতি ঘরে একটি করে হেল্প কার্ড দেয়া হবে প্রতিটি পরিবারকে।’ তিনি আরো বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে মহিলা দলের সদস্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে কালকিনি উপজেলাধীন ১০টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপির মহিলা নেত্রীদের হাতে নতুন সদস্য হওয়ার ফরম তুলে দেন প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, উপজেলা মহিলা বিএনপির নেত্রীবৃন্দ, ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী, যুবদল নেতা মামুন শিকদার, যুবদল নেতা কাওসার হোসেন নান্না, সহ বিভিন্ন ইউনিটের নেতৃকর্মী বৃন্দ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৯ আগস্ট) দুপুর একটার দিকে শিশুটি নদের পানিতে ডুবে Read more

অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি

অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া Read more

কাতারকে ক্ষতিপূরণ দিতে চায় ইসরায়েল
কাতারকে ক্ষতিপূরণ দিতে চায় ইসরায়েল

কাতারের দোহায় হামলায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে।হামাস Read more

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ করতে রেজাউলকে হত্যা!
যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ করতে রেজাউলকে হত্যা!

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ এর উদ্দেশে রেজাউল নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় Read more

বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু
বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে Read more

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

ভারতের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন