গাজীপুর জেলার কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ মাগরিব কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর পরিবেশে কাপাসিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব সাংবাদিকের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম। কর্মরত সব সাংবাদিকের সম্মতিতে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন ও সাবেক সভাপতি সঞ্জিব কুমার দাস নতুন কমিটি ঘোষণা করেন।কমিটিতে রয়েছেন- সভাপতি সফিকুল আলম সবুজ (প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ (বাংলাদেশ প্রতিদিন ও শীতলক্ষ্যা), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক প্রভাত), কোষাধ্যক্ষ মাহাবুর রহমান (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক তাওহীদ হোসেন (বাংলাভূমি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক বাদশাহ আব্দুল্লাহ (দৈনিক নাগরিক ভাবনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান খান শিমুল (দৈনিক মানবকন্ঠ)। আগামী এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে উপস্থিত সবািই পরামর্শ দেন।কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন সব সাংবাদিকের সমন্বয়ে গঠিত সংগঠনটি পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থেকে কার্যকর ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন সমকালের কাপাসিয়া প্রতিনিধি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ বুলেটিন কাপাসিয়া প্রতিনিধি শাকিল হাসান, নয়া দিগন্ত কাপাসিয়া প্রতিনিধি আবু সাঈদ, দেশ রূপান্তর কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, দৈনিক আলোকিত বাংলাদেশ কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, দৈনি আজকের পত্রিকা কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম, শাপলা টিভির হাবিবুর রহমান, আজকালের খবর কাপাসিয়া প্রতিনিধি সাইদুল ইসলাম রনি, দৈনিক ভোরের আকাশ কাপাসিয়া প্রতিনিধি উত্তম দাস প্রমুখ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন
চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক Read more

জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’
জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার Read more

মোংলায় নদীতে পড়ে নিখোঁজ লাইটার জাহাজের কর্মচারী
মোংলায় নদীতে পড়ে নিখোঁজ লাইটার জাহাজের কর্মচারী

মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু (কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে Read more

ব্যাটারি পুড়িয়ে তৈরি হয় সীসা, ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে ময়মনসিংহের বাতাস
ব্যাটারি পুড়িয়ে তৈরি হয় সীসা, ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে ময়মনসিংহের বাতাস

ময়মনসিংহ শহরের চরকালীবাড়ি এলাকায় রাত নামলেই শুরু হয় পুরোনো ব্যাটারি পোড়ানোর কাজ। গোপনে কারখানায় পুরনো ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হয় Read more

চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে Read more

নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা
নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ২০২৪ সালের ৯ আগস্ট। এরপর প্রথমবারের মতো নিজ এলাকায় আসলেন উপদেষ্টা ফরিদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন