সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।           গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ২৬ হাজার ৭৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ৫৯ দশমিক দুই শতাংশ পুরুষ ও ৪০ দশমিক আট শতাংশ নারী রয়েছেন।     এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ
প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা।বুধবার (১১ জুন) বিকেল ৬টার Read more

মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১
মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন।শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার Read more

আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প।বুধবার Read more

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছেন ঢাবির শিক্ষার্থী রবিউল
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছেন ঢাবির শিক্ষার্থী রবিউল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম Read more

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

তরুণ ভোটারদের কাছে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’রোববার (৩ আগস্ট) Read more

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অর্ধ গলিত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন