পেরিএনাল অ্যাবসেস বা গোদ ফোঁড়া একটি সার্জিকাল ইমার্জেন্সি অর্থাৎ রোগটি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর চিকিৎসা জরুরি। গোদ ফোঁড়ার লক্ষণ কী? এটি পায়ুপথের আশপাশে, Battook বা গোদ এলাকায় হয়। এই এলাকায় প্রচুর পরিমাণে গ্ল্যাভ আছে, আবার এই এলাকায় জীবাণুও অসংখ্য। এই গ্ল্যাভগুলোর কোনো একটি জীবাণু দ্বারা আক্রান্ত হলে এই ফোঁড়ার মূত্রপাত হয়।জীবাণু আশপাশের কোষকে ধ্বংস করে পুঁজ তৈরি করে ফলে উক্ত এলাকায় তীব্র ব্যথা হয়। রোগী কোনো স্থানে বসতে পারে না, চলতে ফিরতেও ব্যথা করে, টয়লেট করতে তো তীব্র ব্যথা হয়। রোগীর জ্বর এসে যায় খেতে পারে না  প্রশ্রাবেও সমস্যা তৈরি হয়। অনেক সময় একটি ফোলা স্থান পেতে পারেন, যাতে চাপ দিলে তীব্র ব্যথা হয়, অনেক সময় বাইর থেকে তীব্র ব্যথার স্থানটি বোঝা নাও যেতে পারে, চিকিৎসক পায়ুপথের ভিতরে পরীক্ষা করলে কোনো একটি স্থানে রোগী তীব্র ব্যথা পান।গোদ ফোঁড়া কয়েক ধরনের হতে পারে। যেমন পেরিএনাল (Peri anal), ইশ্চিও রেকটাল (Ischio-rectal), সাবমিও কোমল (Submucosal) এবং পেলভিক (Pelvic) এর মধ্যে পেলভিক (Pelvic) টাইপটি সবচেয়ে বিরল এবং চিকিৎসাও জটিল। অধিকাংশ ক্ষেত্রে গোদ ফোঁড়া একজন সুস্থ মানুষের মধ্যে হঠাৎ করেই হয়। অন্য কোনো রোগের সঙ্গে এর সংশ্লিষ্টতা দেখা যায় না।ডায়াবেটিস রোগী, ডিজিজ, তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন যক্ষ্মা বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের এই রোগ চিকিৎসার পরও বার বার হতে পারে বা জটিল ধরনের গোদ ফোঁড়া হতে পারে। গোদ ফোঁড়ার চিকিৎসা হচ্ছে একটিই দ্রুত অপারেশন করে এর ভিতরের পুঁজ ইত্যাদি পরিষ্কার করে ফেলা। এই কাজটি সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই করা উত্তম, দ্রুত চিকিৎসা না করলে বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে।সার্জারির পর করণীয়- অপারেশনের পর কী করবেন বা কীভাবে যত্ন নিতে হবে, তা চিকিৎসক বলে দেবেন। সাধারণত যা করতে হয় তা হলো- * পরিষ্কার রাখা। এ অপারেশনে এটিই মূল মন্ত্র। * অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো যৌক্তিকতা নেই। * প্রয়োজনে ড্রেসিং করা। * নরম কাপড় বা গজ ব্যবহার করা। * কোনো ধরনের টিস্যু ব্যবহার না করা। * সিজ বাথ বা গরম পানির সেঁক নেওয়া। * প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবার খাওয়া।ক্ষত শুকানোর সময়-মলদ্বারের অপারেশনের পর ক্ষত শুকাতে শরীরের অন্যান্য জায়গার তুলনায় বেশি সময় লাগে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে ক্ষত শুকাতে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সবার শরীরের ক্ষত শুকানোর ক্ষমতা একরকম নয়। কারো বেশি সময় লাগে কারো কম। ধৈর্য সহকারে পরিচর্যা করলে এবং নিয়মকানুন মেনে চললে ক্ষত দ্রুত শুকায়। নিয়মকানুন না মানলে বা অবহেলা করলে অপারেশনের পর পুনরায় ফিস্টুলা, মলদ্বারের যক্ষ্মা, বৃহদন্ত্রের প্রদাহ ইত্যাদি ফিরে আসতে পারে। তবে যে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা তা হলো, পায়ুপথের যেকোনো রোগ জটিল হয়ে যাওয়ার আগেই চিকিৎসা দরকার। জটিলতা যত বাড়বে অপারেশনে ঝুঁকিও ততই বাড়বে। ফলে পায়ুপথে কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি
আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

আজ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং Read more

এবার গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক
এবার গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক।শনিবার (৯ আগস্ট) মিসরের Read more

হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। Read more

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সোমবার (৭ জুলাই) বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ Read more

বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রেস সচিব
বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে Read more

মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন