দেশের দুই জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে ওইসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ধরনের পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। এদিকে সারাদেশের জন্য ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে—আজ বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। চলমান মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। এর ফলে নদী তীরবর্তী এবং পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক প্রকৌশলী অধিকার আন্দোলনের
ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক প্রকৌশলী অধিকার আন্দোলনের

আগামীকাল বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আজ বুধবার Read more

ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

ভোলায় পৃথক ঘটনায় বিল্লাল হোসেন (২) ও তাহসান ইসলাম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না Read more

বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত
বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত

বগুড়ার শেরপুরে ব্যবসায়ী ও অটো চালক ছিনতাইয়ের কবলে পড়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভগাছা নামক Read more

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি

চাঁদা না পেয়ে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া ও স্থানীয় বাজারে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছে Read more

মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস
মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সিগঞ্জ আদালতে চলমান ১৮টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের Read more

আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান
আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান

আগামী নির্বাচনে ভূমিকা এবং প্রধানমন্ত্রী পদের বিষয়ে নিজের প্রত্যাশা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন