ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে চলমান অস্থিরতা নিরসনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন। তবে টানা তিন ঘণ্টা বৈঠক চললেও কোনো সুস্পষ্ট সমাধান আসেনি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকের পর ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা বিওটি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এদিকে গত কয়েকদিন ধরে ইইই বিভাগের শিক্ষকদের কর্মবিরতি এবং বিভাগের চেয়ারম্যানের পদত্যাগকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা দাবি করছেন, ট্রাস্টি বোর্ড বারবার আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা আর আশ্বাস চাই না, আমরা সমাধান চাই।’ আলোচনার পুরো সময়জুড়েই পরিবেশ উত্তপ্ত ছিল বলে জানান তারা।এ ঘটনায় শিক্ষকদের একটি অংশ অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আজ সোমবার শারজায় টস হেরে আগে Read more

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এ Read more

চাঁনখারপুলে আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল
চাঁনখারপুলে আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে Read more

সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের Read more

আশুরায় রোজা রাখার ফজিলত
আশুরায় রোজা রাখার ফজিলত

মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ উপলক্ষে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোজা রেখেছেন এবং সাহাবিদেরও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন