সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় প্রশাসনের যতবড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।শুক্রবার (২২ আগস্ট) সকালে পাথর লুটের ঘটনা পর্যবেক্ষন করার জন্য পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, সিলেটের নতুন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে আসেন।এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। আর যাতে কোনো পাথর উত্তোলন কেউ না করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনকে।এসময় পাথর প্রতিস্থাপনের বিষয়ে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার পর হয়ত আগের মত প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ফিরে আসবে না তবে আগের অবস্থায় যাতে কিছুটা হলেও ফিরে যাওয়া যায় সে চেষ্টা অব্যাহত থাকবে।সাদাপাথর পরিদর্শনকালে নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, সাদাপাথরসহ সব পর্যটনকেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।এর আগে সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি সরেজমিন তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ পেয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 
লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

লক্ষ্মীপুরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে টেকনাফের মাদক কারবারি মোশারফ হোসেন (৪০)। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্ব নেতাদের অনেকে শোক জানিয়েছেন। Read more

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরের দিকে Read more

বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার
বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা রেজাউল Read more

বাঘায় গর্ভবতী স্ত্রীকে রেখে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক
বাঘায় গর্ভবতী স্ত্রীকে রেখে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

তুমি ছিলে আমার জীবনের আশ্রয়, ছিলে সেই মানুষ যে প্রতিটা স্বপ্নে আমার পাশে ছিলে। আজ আমি একা—তবুও একেবারে একা নই। Read more

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন