ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও শতাধিক। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৮১০ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১২৪ জন আহত হয়েছেন। এর ফলে আহতের সংখ্যা বেড়ে বেড়ে ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।  এতে নিহত হয়েছেন ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।  আহত হয়েছেন এক লাখ ১৮ হাজারেরও বেশি।১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।  তবে বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরাইল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২৭০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়।  এছাড়া আহত হয়েছেন সাত হাজারেরও বেশি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ Read more

টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন
টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন

টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী এলাকা Read more

মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী কন্যা সন্তান রাইছাকে কোলে নিয়ে খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৬ Read more

আগ্রাসী আচরণ করলে ‘হাত কেটে ফেলার’ হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের
আগ্রাসী আচরণ করলে ‘হাত কেটে ফেলার’ হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ইরানের বিরুদ্ধে অনবরত বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে গেলে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার ‘হুমকি’ হিসেবে বিবেচনা করা হবে। এমন আগ্রাসী বক্তব্য যারা দেবে, Read more

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের

আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মু. ইউনুসের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দূ'দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌছবে বলে মন্তব্য করেছেন Read more

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন