ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ জন ছিলেন খাদ্যসাহায্য নিতে আসা মানুষ।একই সঙ্গে অনাহারে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বেশ কয়েকটি চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে এক ড্রোন হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে খাদ্যসাহায্য বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষমাণ সাধারণ মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করলে আরও পাঁচজন নিহত হন। নেজারিম করিডোরের কাছে সাহায্যের অপেক্ষায় থাকা এক ব্যক্তিও প্রাণ হারান।গাজার আল-তুফাহ এলাকায় আল-জারকা অঞ্চলে একদল বাসিন্দাকে লক্ষ্য করে ড্রোন হামলায় দুইজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। একই দিনে গাজার সাবরা এলাকায় ড্রোন হামলায় চারজন নিহত হন। ওই এলাকার আরেকটি বাড়িতে হামলায় শিশুরাসহ আটজন প্রাণ হারান।শহরের উত্তর-পশ্চিমের আল-শান্তি এলাকায় এক পরিবারের বাড়িতে হামলায় আরও চারজন নিহত হন। উত্তর গাজার জাবালিয়ায় ড্রোন হামলায় চারজন নিহত হন এবং গাজার সাবরা এলাকার আল-ইস্তিজাবা মসজিদের কাছে বিমান হামলায় তিনজনের মৃত্যু হয়।জাবালিয়ার আল-নাজলা এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে আরেক ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন।গাজার শেখ রাদওয়ান এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। একই এলাকায় বারাকা শেখ রাদওয়ান অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি তাবুতে গোলাবর্ষণে এক শিশুর মৃত্যু হয় এবং তার মা আহত হন।দক্ষিণ গাজার রাফাহ শহরে খাদ্যসাহায্যের অপেক্ষায় থাকা মানুষের ওপর বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে আরও তিনজন নিহত ও অনেকে আহত হন বলে খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।মধ্য গাজার ওয়াদি গাজা এলাকায় সাহায্যের জন্য অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা সাতজনকে হত্যা ও অন্তত ১৮ জনকে আহত করেছে। গাজার সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজার সাবরা ও জাইতুন এলাকায় ধ্বংসযজ্ঞ ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬২ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানে বিপর্যস্ত এ ঘেরাটোপে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে।গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।একইসঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) রাত দশটায় উপজেলার খারনৈ এলাকায় হাফসা রা: Read more

নিজেকে ভেনেজুয়েলার ‌‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
নিজেকে ভেনেজুয়েলার ‌‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি।রোববার (১১ Read more

আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার
আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার

বরগুনার আমতলী পৌরসভার কালিবাড়ি ২নং ওয়ার্ডে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মহিলা কলেজের দক্ষিণ পাশে Read more

২৫ জুন: নামাজের সময়সূচি
২৫ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক
চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত রোহিঙ্গা শিক্ষকরা প্রায় ১০ ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন