প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর গির্জা মহল্লা (বিবির পুকুর উত্তর পাড়) প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজনের সঞ্চালনায় ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বরিশালের মাটি ও মানুষের আস্থাভাজন নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, ‘শিক্ষা, চরিত্র, দেশ ও দীন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনাই একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি।তিনি আরও বলেন, ‘শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। আগামী নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে। আগামী নির্বাচন অবশ্যই PR পদ্ধতিতে হতে হবে।”৩৪ বছরের পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে যে, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী চেতনা দিয়েই ছাত্রসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এ ধারাবাহিকতায় বরিশাল মহানগরের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।’ছাত্র সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ মিশকাতুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা জাতির প্রাণশক্তি, তাদেরকে সঠিক পথে গড়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আধুনিক শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও অশ্লীল সংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের প্রতিটি স্তরে কাজ করতে হবে।’এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সেক্রেটারি আবুল হাসান মুহাম্মাদ ইয়াহহিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এম এম সালাউদ্দীন, বি এম কলেজ সভাপতি জিয়াউর রহমান নাঈম, ববি সভাপতি হাসিবুল ইসলাম, চরমোনাই আলিয়া সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৫)

ভোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত-ইংল্যান্ড ওভাল টেস্টের চতুর্থ দিনে খেলতে নামবে।ক্রিকেট২য় টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানসকাল ৬টা, টি Read more

নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন
নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের এক দশক পরও ব্যবহার হয়নি। কমিটি না থাকা Read more

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন Read more

এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম
এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম

এনসিপির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।রোববার (২৮ ডিসেম্বর) রাতে ‘আমার রাজনৈতিক অবস্থান’ Read more

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন কাল
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন কাল

নওগাঁ জেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন