বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ও দুজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তারা। গণমাধ্যমকে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ‘তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় শাহীনুল ইসলাম আপাতত ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’ এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও প্রকাশিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকসহ জাতীয় আর্থিক খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রসঙ্গত, বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস। দীর্ঘদিন খালি থাকার পর চলতি বছরের জানুয়ারিতে নিয়োগ পান শাহীনুল ইসলাম। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে ৩ জনের নাম সুপারিশ করেছিল, সেই তালিকায় শাহীনুলের নাম ছিল না। এর পরও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে প্রধান হিসেবে প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রবিবার (২০ Read more

উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন
উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন

পটুয়াখালীর কুয়াকাটার উপকূলবাসীর স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ শুভ উদ্বোধনের আগেই ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ Read more

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতির ১৫ লাখ Read more

দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের
দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর Read more

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রশাসন ক্যাডারে উল্লাস
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রশাসন ক্যাডারে উল্লাস

জন্মের পর দুই পায়ে ভর দিয়ে দাঁড়ানোর সামর্থ্য ছিল না। হাত দিয়েও স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না উল্লাস পাল। শারীরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন