পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছেন।বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মঞ্জুর করেছে, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে।আদালত ৭২ বছর বয়সি ইমরান খানকে অন্য কোনও মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দিয়েছে। তবে, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে। ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানকে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলার মুখোমুখি হতে হয়েছ। সংসদের উভয় কক্ষের বিরোধী নেতাসহ তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের বেশ কয়েকজন নেতা এবং আইনপ্রণেতা সম্প্রতি একই ধরণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় খানকে গ্রেফতারের পর রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরটিতে অবস্থিত সেনা সদর দপ্তরসহসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিক্ষোভকারীরা ভাংচুর করে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ Read more

ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি
ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার দু’দিন পর ভিডিও সামনে এনে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

প্রশাসকের আশ্বাসে ভাঙ্গায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত
প্রশাসকের আশ্বাসে ভাঙ্গায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার Read more

২০ বছর অন্ধ থাকার পর, দাঁত-ইমপ্ল্যান্ট সার্জারিতে দৃষ্টি ফিরলো
২০ বছর অন্ধ থাকার পর, দাঁত-ইমপ্ল্যান্ট সার্জারিতে দৃষ্টি ফিরলো

সম্প্রতি একটি বিরল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কানাডার ব্রেন্ট চ্যাপম্যান নামের একজন যিনি ১৩ বছর বয়সে দৃষ্টি হারান, তিনি আবার দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন