বছরের বেশির ভাগ সময় দূষণের কারণে ঢাকার বায়ুমান থাকে অস্বাস্থ্যকর। তবে বর্ষার বৃষ্টিপাতে বাতাসে ধুলো ও দূষণ কমে যাওয়ায় বর্তমানে রাজধানীর বায়ুমান তুলনামূলক ভালো রয়েছে।আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৬৩, যা ‘সহনীয়’ পর্যায়ের মধ্যে পড়ে। এ তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে ৩৩তম। বুধবার একই সময়ে ঢাকার একিউআই ছিল ৭৩ এবং অবস্থান ছিল ১৯তম।এদিন দূষিত বাতাসের শীর্ষ শহর হিসেবে রয়েছে উগান্ডার কাম্পালা। শহরটির একিউআই ১৬৬, যা সবার জন্য ‘অস্বাস্থ্যকর’। শীর্ষ পাঁচের অন্য শহরগুলো হলো— ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৪), বাহরাইনের মানামা (১৩৭), কঙ্গোর কিনশাসা (১১৯) এবং সৌদি আরবের রিয়াদ (১১২)।বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাতাসে দূষণের প্রধান উৎস হলো অতিক্ষুদ্র বস্তুকণা। দীর্ঘদিন এ ধরনের দূষণে শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় বায়ুদূষণ রোধে ইটভাটা ও শিল্পকারখানায় নির্গমন নিয়ন্ত্রণ, নির্মাণকাজে সুরক্ষা ব্যবস্থা, বর্জ্য পোড়ানো বন্ধ এবং পুরোনো যানবাহন নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেওয়া জরুরি। সংবেদনশীল জনগোষ্ঠীকে (শিশু, বয়স্ক, অসুস্থ) অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়াতে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি
মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি

বরাবর এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর সকার লিগে (এমএলএস) নিয়মিত মৌসুমের Read more

এতিমখানায় ১ জন এতিম, কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা
এতিমখানায় ১ জন এতিম, কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা

বাঁশখালীর উত্তর জলদী শহীদ দেলোয়ার হোছাইন দারুল আরকাম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন
চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।রোববার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার Read more

চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের
চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের

পাবনার চাটমোহরে ব্যাটারি চালিত ভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে Read more

চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন