রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া।বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।রাশিয়ার দখল করা ৩টি গ্রামের নাম সুখেৎস্কি, প্যানকিভকা এবং নোভোগিওরগিভকা। এগুলোর মধ্যে সুখেৎস্কি এবং প্যানকিভকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের এবং নোভোগিওরগিভকা গ্রামটি মধ্যপূর্বাঞ্চলীয় প্রদেশ দিনিপ্রোপেত্রোভস্কের। টেলিগ্রাম পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, “ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ছিন্নভিন্ন সম্প্রতি এই তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।”ইউক্রেনীয় বাহিনী থেকে এখনও এ ঘটনার কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।অভিযান শুরুর পর আট মাসের মধ্যে ইউক্রেনের ২ পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়া এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খেরসনের বড় অংশ দখল করে রুশ বাহিনী। ওই বছরই ইউক্রেনের এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় মস্কো।টেলিগ্রাম পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাড়ে তিন বছরব্যাপী যুদ্ধে এই চার প্রদেশে ইউক্রেনের নিয়ন্ত্রণ অনেকাংশে হ্রাস করার পর গত জুলাই মাসে প্রথমবারের মতো মধ্যপূর্বাঞ্চলীয় রাজ্য দিনিপ্রোপেত্রোভস্কে প্রবেশ করে রুশ বাহিনী। প্রবেশের এক মাসের মধ্যে রাজ্যের একটি গ্রাম রুশ সেনাদের নিয়ন্ত্রণে গেল।এদিকে গত মে মাস থেকে ইস্তাম্বুলে শান্তি সংলাপ শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে, যা এখনও চলছে। তিন মাসেরও বেশি সময় ধরে চলা সেই বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। সংলাপের সিদ্ধান্ত অনুসারে রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষই হাজার হাজার সেনার মরদেহ এবং যুদ্ধবন্দি বিনিময় করেছে।এছাড়া গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর ট্রাম্প জানিয়েছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানকে তিনি অগ্রাধিকার দেবেন। তারপর কয়েক মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার টেলিফোনে আলোচনার পর গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তার তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা
জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে Read more

সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন
সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে।  আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা
মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কিনে না দেয়ায় মো. মাহবুব (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (০৪ জুলাই) Read more

নওগাঁয় ৪০ লাখ টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার
নওগাঁয় ৪০ লাখ টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁর পোরশায় একটি আম বাগান থেকে ৪০ লাখ টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৫ থেকে Read more

বড়াইগ্রামে মালিকানা দ্বন্দ্বে ১১ দোকানে তালা, জামায়াত-বিএনপির গ্রেফতার ৪
বড়াইগ্রামে মালিকানা দ্বন্দ্বে ১১ দোকানে তালা, জামায়াত-বিএনপির গ্রেফতার ৪

নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ১১টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে Read more

আবারও কমেছে স্বর্ণের দাম
আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন