চলতি বছরের একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭৬৫। এছাড়া একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৮টি কলেজ। ভর্তির জন্য একজনও আবেদন করেনি—এমন কলেজের সংখ্যা ১০টি।জিপিএ-৫ পেয়েও ৫৭৬৫ শিক্ষার্থী কলেজ না পাওয়ার বিষয়ে শিক্ষা বোর্ড বলছে, প্রাপ্ত নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে পছন্দের কলেজ নির্ধারণ না করায় প্রথম ধাপে কোনো কলেজে স্থান পায়নি। তবে দ্বিতীয় ধাপে তারা সুযোগ পাবে বলে জানা গেছে।গতকাল বুধবার (২০ আগস্ট) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কলেজ পছন্দ দেওয়ার সময় অনেকেই শুধু ভালো মানের কলেজকে প্রাধান্য দিয়েছে। অথচ তাদের উচিত ছিল প্রাপ্ত নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে পছন্দ নির্ধারণ করা। তবে সবাই শেষ পর্যন্ত কলেজে ভর্তির সুযোগ পাবে। যারা প্রথম ধাপে কোনো কলেজে স্থান পায়নি, তারা দ্বিতীয় ধাপে সুযোগ পাবে।প্রসঙ্গত, এবার একাদশে ভর্তির জন্য আবেদন করেছে করে ফি জমা দিয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। ভর্তির জন্য মনোনয়ন মনোনীত হয়েছে এ সংখ্যা মোট আবেদনকারী ৯৮ শতাংশ। বাকি ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনয়ন পায়নি। সারা দেশে ভর্তিযোগ্য কলেজের মধ্যে ৯৫ শতাংশ কলেজ ভর্তির জন্য শিক্ষার্থী পেয়েছে। বাকি ৫ শতাংশ একজন শিক্ষার্থীও পায়নি।আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গত ৩০ জুলাই থেকে শুরু হয়ে গত ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত চলে। এ সময়ে মোট আবেদন করেছে ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে—২ লাখ ২৯ হাজার ৫৪৩ জন। মাদ্রাসা বোর্ডে আবেদন করেছে ১ লাখ ৫৭ হাজার ১৮২ জন শিক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকেও আবেদন পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক, ১ লাখ ২৯ হাজার ১৪ জন। প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। এই কলেজে ৯৭১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৬ হাজারের বেশি। এরপর ঢাকা ক্যান্টনমেন্টের আদমজী কলেজে। এই কলেজে ৩৫ হাজার আবেদন পড়েছে।আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ২৩ থেকে ২৫ আগস্ট। এই ধাপের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট। এরপর আবার ৩১ আগস্ট ও আগামী ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে। এভাবে বাছাই প্রক্রিয়া শেষ করে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করা হবে। তারপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।বোর্ড সংশ্লিষ্টরা জানান, গত শিক্ষাবর্ষে ৪৮ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পায়নি। এর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ ৫ পেয়েও প্রথম ধাপে ভর্তির জন্য কলেজ মনোনয়ন পায়নি সাড়ে ৮ হাজার শিক্ষার্থী। আর একজনও শিক্ষার্থী পায়নি—এমন কলেজ ছিল ২২০টি।গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার গড় পাসের হার এবং ফলের সর্বোচ্চ সূচক জিপিএ ৫ দুটিই কমেছে। সব পরীক্ষার্থী ফেল করেছে—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। মানে ৬ লাখের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় Read more

নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি
নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি

নওগাঁর আত্রাই নদীর একটি স্থানে কয়েক সেন্টিমিটার বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি।শনিবার (১৬ আগস্ট) সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা Read more

লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল করিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে বাউরা ইউনিয়নের সফিরহাট রসুলপুর Read more

ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের
ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের

৫৫তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও Read more

বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় রাতে পর্তুগাল, নরওয়ে ও ইতালির জয়
বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় রাতে পর্তুগাল, নরওয়ে ও ইতালির জয়

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে ইউরোপের তিন ফুটবল পরাশক্তি পর্তুগাল, নরওয়ে ও ইতালি। শেষ মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ গোলে আয়ারল্যান্ডকে Read more

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান
বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান

বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অন্তবর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন