মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি, ক্ষেত্রে দেশটি ৫ শতাংশ ছাড়ও দেবে বলে ঘোষণা দিয়েছে। বুধবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।ভারতে রাশিয়ার উপ-ব্যবসায়িক প্রতিনিধি ইভগেনি গ্রিভা বলেন, তেল কেনার ক্ষেত্রে ভারতকে প্রায় ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটি অবশ্য ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।গ্রিভা আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারতের তেল আমদানি প্রায় একই স্তরে বজায় থাকবে। তিনি বলেন, ছাড়ের বিষয়টি বাণিজ্যিক গোপনীয়তার অন্তর্ভুক্ত। তবে সাধারণত এটি ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে নির্ধারিত হয় এবং প্রায়শই ৫ শতাংশের আশেপাশেই থাকে।এ সময় রাশিয়ার উপ-মিশন প্রধান রোমান বাবুশকিনও উপস্থিত ছিলেন। তিনি জানান, এটি নিঃসন্দেহে ভারতের জন্য একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি। তবে আমাদের পারস্পরিক সম্পর্কে আস্থা রয়েছে। আমরা নিশ্চিত যে বহিরাগত চাপ থাকা সত্ত্বেও ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে।এদিকে, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, ভারত আসলে রাশিয়ার তেলের জন্য বৈশ্বিক ক্লিয়ারিংহাউজের ভূমিকা পালন করছে। তারা নিষিদ্ধ তেলকে রূপান্তর করে উচ্চমূল্যের পণ্য হিসেবে রপ্তানি করছে ও এভাবে মস্কোকে ডলার সরবরাহ করছে।ভারত অবশ্য যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে। নতুন মার্কিন শুল্কে ভারতীয় টেক্সটাইল, সামুদ্রিক পণ্য ও চামড়া রপ্তানির মতো খাতগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই স্পষ্ট করে বলেছেন, অর্থনৈতিক চাপের মুখে দিল্লি কোনোভাবেই পিছু হটবে না।মঙ্গলবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে নিরুৎসাহিত করতে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট প্রকাশ্যে বারবার চাপ সৃষ্টি করেছেন যুদ্ধ শেষ করার জন্য। এ লক্ষ্যে তিনি ভারতের ওপর শুল্কসহ একাধিক পদক্ষেপ নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই যুদ্ধ দ্রুত শেষ হওয়া প্রয়োজন। অন্যদের প্রস্তাব মতো আরেক মাস অপেক্ষা করার কোনো সুযোগ নেই।যুক্তরাষ্ট্র আগেই সতর্ক করেছিল, ইউক্রেন যুদ্ধ শেষ না হলে রাশিয়ার ওপর যেমন নিষেধাজ্ঞা জারি থাকবে, তেমনি যারা রুশ তেল কিনছে তাদের বিরুদ্ধেও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। বর্তমানে চীন ও ভারত রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৫)

ভোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত-ইংল্যান্ড ওভাল টেস্টের চতুর্থ দিনে খেলতে নামবে।ক্রিকেট২য় টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানসকাল ৬টা, টি Read more

প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু
প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে Read more

যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের ভিসা ফি লাগবে ১ লাখ ডলার
যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের ভিসা ফি লাগবে ১ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশে দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামের আবেদন ফি বেড়ে Read more

ইউপিইউ কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশকে ড. ইউনূসের অভিনন্দন
ইউপিইউ কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশকে ড. ইউনূসের অভিনন্দন

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ Read more

লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন