কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন: মোঃ সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মোঃ ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮) এবং আকিফুল ইসলাম আকিব (১৮)। এরা সবাই উপজেলার চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোররা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।আটক যুবক জাহেদের পিতা মো. জাহাঙ্গীর আলম বলেন, “ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে—এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। আমার ছেলে ভোটার হলেও অন্যরা এখনও অপ্রাপ্তবয়স্ক। তারা কেউ রাজনীতিতে জড়িত না। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।”জানা গেছে, এসব কিশোর-যুবক ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করে। সেখানে মাঝেমধ্যে মজার ভিডিও বানিয়ে আপলোড করে তারা।এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, যদি আটক কিশোররা রাজনৈতিক উদ্দেশ্যে না থাকে, তবে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে। তাদের মতে, কম বয়সীরা অনেক সময় না বুঝে এমন কাজ করে বসে, যা সংশোধনের সুযোগ থাকা উচিত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বরিশালে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি বরিশাল বিভাগের সবগুলো নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনেকগুলো নদীর পানি Read more

গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন
গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১৯ দিনে গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৯১৩ শিশুসহ কমপক্ষে Read more

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের Read more

كيفية التحقق من حساب 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ للمستخدمين في الإمارات
كيفية التحقق من حساب 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ للمستخدمين في الإمارات

دليل عملي حول 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ للمستخدمين في الإمارات ما هو 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ وكيف يعمل? يُعد 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ منصة مراهنات رياضية Read more

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিসংক্রান্ত শীর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন