ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানালে সুযোগ হয় বাংলাদেশের। এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ কয়েকদিন অনুশীলনের পর অবশেষে দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আজ বুধবার (২০ আগস্ট) ১৮ জনের এ দল ঘোষনা করেছে সংস্থাটি। ১৮ জনের দলে নতুন মুখ চারজন—তৈয়ব আলী, মেহেদী হাসান, তানভির রহমান ও মো. আব্দুল্লাহ।  এ ছাড়া স্ট্যান্ডবাই তালিকায় থাকা শহিদুর রহমানও প্রথমবার জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে সবশেষ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ খেলা দল থেকে বাদ পড়েছেন পুষ্কর খীসা, নাইম উদ্দিন ও মাহবুব হোসেন।আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরে হবে ছেলেদের এশিয়া কাপ হকির ১২তম আসর। বাংলাদেশ দল ভারতের বিমান ধরবে ২৬ আগস্ট সকালে। প্রথম দিন বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। পরের দিনের প্রতিপক্ষ চায়নিজ তাইপে।এরপর ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া; তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ২৯ নম্বরে। তিন প্রতিপক্ষের মধ্যে চায়নিজ তাইপের অবস্থান ৩৮তম। অন্য দুই দল বাংলাদেশ থেকে এগিয়ে। মালয়েশিয়া ১২ নম্বরে, দক্ষিণ কোরিয়া ১৩-এ।এশিয়া কাপ হকির বাংলাদেশ স্কোয়াডহুজাইফা হোসেন, রেজাউল করিম (অধিনায়ক), সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, তৈয়ব আলী, তানভির রহমান, রাকিবুল হাসান, মো. আব্দুল্লাহ, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) একযোগে সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় Read more

রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে Read more

ভোলায় বরফ মিল ও মাছের আড়ৎ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির দাবী
ভোলায় বরফ মিল ও মাছের আড়ৎ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির দাবী

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় মাছের আড়ৎ ও বরফ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় ১৯টি দোকান পুড়ে ছাই Read more

ভোলায় র‍্যাবের হাতে কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার

চট্টগ্রামের এক প্রবাসীর কাছ থেকে অভিনব প্রতারণার মাধ্যমে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় ভোলায় কথিত ‘জিনের বাদশা’ কামাল মীর Read more

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। Read more

কলা কিনতেই লাগলো ৩৫ লাখ রুপি, বিসিসিআইকে হাইকোর্টের নোটিশ
কলা কিনতেই লাগলো ৩৫ লাখ রুপি, বিসিসিআইকে হাইকোর্টের নোটিশ

উত্তরাখন্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করে নোটিশ পাঠিয়েছে উত্তরাখন্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন