কুমিল্লার তিতাস উপজেলায় ৭ বছরের শিশু সায়মন হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। বুধবার (২০ আগস্ট) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।রায়ে প্রধান আসামি বিল্লাল পাঠানকে মৃত্যুদণ্ড এবং শিশুর সৎ-চাচী শেফালী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি উভয় আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া লাশ গুমের অপরাধে প্রত্যেককে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি ২ জনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলার বাদী পক্ষের আইনজীবী মো. ইকবাল হোসেন জানান, ২০২৩ সালের ১৬ আগস্ট বিকেলে শিশু সায়মন মায়ের সঙ্গে বাতাকান্দি বাজারে পানীয় কিনতে যায়। ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। দুই দিন পর ১৯ আগস্ট সকালে বজলুর রহমানের বালুর মাঠের ঝোপ থেকে তার অর্ধগলিত ও পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর মা খোরশেদা আক্তার তিতাস থানায় মামলা দায়ের করেন। মামলায় চাচী শেফালী বেগমসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।তিনি আরো জানান, তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জেলা গোয়েন্দা পুলিশের দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায়, শেফালী বেগম ও বিল্লাল পাঠানের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। ঘটনাদিন এই সম্পর্ক শিশুটি দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে লাশ গুমের চেষ্টা চালানো হয়। পুলিশ আসামি দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলার শুনানি চলাকালে ১৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।আইনজীবী মো. ইকবাল হোসেন বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনায় আদালতের এই দৃষ্টান্তমূলক রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে।রায় ঘোষণার পর নিহত শিশুর মা খোরশেদা আক্তার আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার সন্তান আর ফিরে আসবে না, তবে আমি আদালতের রায়ে সন্তুষ্ট। আশা করি রাষ্ট্র দ্রুত সাজা কার্যকর করবে, যাতে অন্য কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টিতে ভিজে সেবা, কোনাবাড়ীর পোস্ট অফিসের মানবেতর পরিস্থিতি
বৃষ্টিতে ভিজে সেবা, কোনাবাড়ীর পোস্ট অফিসের মানবেতর পরিস্থিতি

বৃষ্টি আসলেই পলিথিন মুড়িয়ে টেবিলের নিচে বসে থাকি তারপরও শরীরের একাংশ বৃষ্টির পানিতে ভিজে যায়।বৃষ্টি কমলে শরীরের কাপড় খুলে শুকিয়ে Read more

ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!
ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ নিয়ে নতুন Read more

সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার সকাল ৮টা ২০ মিনিটে Read more

কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী
কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে।সময়মতো Read more

ধামইরহাটে বিষ পানে যুবকের আত্মহত্যা
ধামইরহাটে বিষ পানে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিষ পানে ইমন হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায়।  সোমবার Read more

দেশজুড়ে ব্লকেড কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের
দেশজুড়ে ব্লকেড কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করা ‘ব্লকেড’ সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন