ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর জেলা প্রশাসক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা হিসেবে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারকে ১৫ কেজি করে মোট চার মেট্রিক টন চাল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান ও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মোল্যা প্রমুখ।গত এক সপ্তাহ ধরে মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প স্বপ্ননগর এলাকা প্লাবিত হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সেখানে বসবাসরত ২৫০ পরিবার।এরপর বিষয়টি নিয়ে গত ১৭ আগস্ট দেশের প্রথম সারির নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।এদিকে গত দুই দিনের ব্যবধানে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানি কমতে শুরু করেছে। এতে প্রকল্পের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।প্রসঙ্গত, ২০২০-২১ অর্থ বছরে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২৫০টি ঘরকে কেন্দ্র করে উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে ৩৩ একর জমির ওপর নির্মাণ করা হয় স্বপ্ননগর নামে একটি আবাসন এলাকা। যাদের জমি নেই, ঘর নেই এমন পরিবারগুলোর ঠাঁই দেওয়া হয় এলাকাটিতে। তবে সরকার ঘোষিত উপহারের এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করাতে পানিতে সেখানকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছিলেন।স্থানীয়দের অভিযোগ, যে জায়গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে গত ১৫ বছর পূর্বে মধুমতি নদীর পানি প্রবাহ ছিল। পরবর্তীতে সেখানে চর জেগে উঠেছে। সেই জেগে ওঠা চরের মধ্যেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের ২৫০টি ঘর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর ২৫০ শয্যা হাসপাতাল বিনামূল্যে ক্যাটগার্ড ও ভিকরিল মিলছে না!
যশোর ২৫০ শয্যা হাসপাতাল বিনামূল্যে ক্যাটগার্ড ও ভিকরিল মিলছে না!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের অস্ত্রোপচারে সরকারের বিনামূল্যে সরবরাহ করা ক্যাটগার্ড  ও ভিকরিল (সুতা) মিলছে না। সামান্য কিছু প্রোলিন Read more

মিয়ানমার সরকারের বিচার চায় রোহিঙ্গারা
মিয়ানমার সরকারের বিচার চায় রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে মিয়ানমার সরকারের বিচার দাবিতে সমাবেশ করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর লাখো নারী-পুরুষ। আজ Read more

ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন
ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন

উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং জুলাই Read more

উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা
উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী 'আশঙ্কামুক্ত' বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত Read more

রিকশাচালক টুলিকে অর্থ ও রিক্সা পাঠালেন দিলেন প্রধানমন্ত্রী
রিকশাচালক টুলিকে অর্থ ও রিক্সা পাঠালেন দিলেন প্রধানমন্ত্রী

“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা Read more

বরিশালে আ.লীগ নেতা ছবি গ্রেফতার
বরিশালে আ.লীগ নেতা ছবি গ্রেফতার

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন