কিশোরগঞ্জের কটিয়াদীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আলোচিত একটি হোটেলে অভিযান চালিয়ে ৬ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে ৩ তরুণকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ৩ তরুণীকে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাশে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের হোটেল রিলাক্স-এ এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলামের নির্দেশে এবং উপস্থিতিতে হোটেল রিলাক্স-এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।আটক ও সাজাপ্রাপ্তরা হলেন, হোটেল রিলাক্স-এর রাঁধুনি মো. শফিকুল ইসলাম (২৫), মো. হোসেন (১৯) ও পাপন সূত্রধর (১৯)। ভ্রাম্যমাণ আদালত শফিকুল ইসলামকে তিন মাস এবং হোসেন ও পাপনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ড হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকায় ৬ জনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। এর মধ্যে ৩ তরুণকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ৩ তরুণীকে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।’ অভিযানের সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন। এ সময় রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।তিনি আরও বলেন, ‘এসব হোটেলগুলো যেন অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। বেশিরভাগ হোটেল দিয়ে চলছে এসব ব্যবসা। এতে খুব সহজেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীরা। এছাড়া পরকীয়া প্রেমিক-প্রেমিকারাও সহজেই অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। ভিতরে ছোট ছোট কক্ষ রয়েছে।’স্থানীয়দের অভিযোগ, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সময় থেকে তখনকার প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় আর্থিক সুবিধা দিয়ে হোটেল রিলাক্স-এ পরিচালনা করে আসছিলো হোটেল মালিক মাহাতাব উদ্দিন। এতে কটিয়াদীসহ আশপাশের স্কুল কলেজসহ উঠতি বয়সের তরুণ-তরুণীদের হোটেলের ভিতরের গোপন গোল ঘরে একান্তে নিরাপদ সময় কাটানোর সুযোগ দিয়ে আসছে। ফলে অসামাজিক কার্যকলাপ ব্যাপক বিস্তার ঘটেছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও বর্তমানে হোটেল মালিক মাহাতাব উদ্দিন স্থানীয় রাজনৈতিক লোকজন ও কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চুর আপন ভাইয়ের ছত্রছায়ায় আরও বেপরোয়া হয়ে হোটেল পরিচালনা চালিয়ে যাচ্ছিলো।’এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার পুলিশ টিম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে শ্রীপুর, প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন,যাত্রী ও পথচারীরা।তীব্র দাবদাহের পর অল্প Read more

টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১
টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১

কক্সবাজার টেকনাফে দায়িত্বরত পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবা বোঝাই একটি মোটর সাইকেল জব্দ Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। Read more

বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’
বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’

ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষসহ নিজের সৎ বোনের পুকুরসহ জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ড্রাইভার মো. Read more

পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী
পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী

জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। Read more

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন