ইরানে ৪ জনকে হত্যার দায়ে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে দক্ষিণ ইরানে তাকে ফাঁসিতে ঝোলানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ফার্স প্রদেশের বেরামে এক পরিবারের ৪ সদস্যকে নৃশংস হত্যার দায়ে এক অপরাধীকে মঙ্গলবার প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, দণ্ড কার্যকর হওয়া ব্যক্তি এবং তার স্ত্রী এক মা ও তার তিন শিশুকে ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় হত্যা করে।অভিযুক্ত দম্পতিকে এ বছরের ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর এপ্রিলে সুপ্রিম কোর্ট তাদের দণ্ড চূড়ান্ত করে।সংবাদমাধ্যম মিজান জানায়, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর হবে কারাগারের ভেতরে। তবে দণ্ড কার্যকরের নির্ধারিত তারিখ জানানো হয়নি।ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে চীনের পরই রয়েছে ইরান।ইরানে প্রায়ই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে যেসব ঘটনা দেশটিতে আলোড়ন সৃষ্টি করে সেসব ক্ষেত্রে এগুলো দেখা যায়।গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেশটিতে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে কেবল ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজে ইরানের অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ
হরমুজে ইরানের অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি কার্যত অবরোধ করে রেখেছে ইরান। এর জেরে গত একমাসে পারস্য উপসাগরে কমপক্ষে Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ Read more

আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি
আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি

যশোরের মনিরামপুর উপজেলার মদনপুরের সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। Read more

গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন