ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা ওই তীর্থযাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, শনিবার রাতে ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত শহর নাজাফ ও কারবালার মধ্যবর্তী এক এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।চলতি বছর লাখ লাখ শিয়া তীর্থযাত্রীর কারবালায় যাওয়ার কথা রয়েছে। পবিত্র কারবালায় অবস্থিত ইমাম হোসেন ও তার ভাই আব্বাসের মাজার রয়েছে। তীর্থযাত্রীরা সেখানে ৪০ দিনের শোক পালনের উদ্দেশে যান। তারা ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রত্যেক বছর সেখানে যান।ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬২১ জনের শ্বাস কষ্টে ভোগার তথ্য নথিভুক্ত করা হয়েছে। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন এবং সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন।’’তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দেশটির আইনশৃঙ্খলাবাহিনী বলেছে, কারবালা-নাজাফ সড়কের একটি পানি সরবরাহ কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।দশকের পর দশক ধরে সংঘাত আর দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। দেশটিতে অবকাঠামো নির্মাণে নিরাপত্তা মানদণ্ড মেনে চলাও অনেক কঠিন।গত জুলাইয়ে দেশটির পূর্বাঞ্চলীয় কুত শহরের এক শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি নিহত হন। যাদের অনেকেই টয়লেটে দমবন্ধ হয়ে মারা যান বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন Read more

শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।সোমবার (২২ Read more

ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

নড়বড়ে টিনের ঘরে নিয়মিত চলছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। গ্রীষ্মে গরমে হাঁসফাঁস করে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদ করল সেনাবাহিনী
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদ করল সেনাবাহিনী

নোয়াখালীর সদরে ঐতিহ্যবাহী একটি মসজিদের মূল গেইটের স্থানে অবৈধভাবে টং দোকান বসিয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এক Read more

মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী
মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু Read more

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯৩
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন