রাজবাড়ীতে সদর উপজেলার মুচিদহ গ্রামের চাঞ্চল্যকর আমজাদ খান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১০।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।গ্রেপ্তারকৃত মকিম মন্ডল (৪৫)। রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের মৃত ছলেমান মন্ডলের ছেলে।সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলা সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বশত্রুতার জেরে মকিম মন্ডলসহ কয়েকজন মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে আমজাদ খানকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক আমজাদ খানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৪ জুলাই রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৭) দায়ের করেন।পরে সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, ঘটনার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব-১০ আসামিদের গ্রেপ্তারে বিশেষ তৎপরতা চালায়। ফরিদপুরে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মকিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি আগ্রাসন চালালে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর
ইসরায়েলি আগ্রাসন চালালে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর

লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা নাঈম কাশেম জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন যতক্ষণ চলবে, ইসরায়েলিরা যতদিন দক্ষিণ লেবানন থেকে সেনাদের Read more

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে Read more

নান্দাইলে শসা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের
নান্দাইলে শসা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের

ময়মনসিংহের নান্দাইলে শসা চাষ করে লাভবান কৃষকরা। ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষক। তাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির Read more

ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী
ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী

টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীকে বিয়ে করতে অনশন করছেন কবিতা (১৭) নামের এক কিশোরী। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের বামনহাটা গ্রামে Read more

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এই Read more

জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়
জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো ৪টি হলের ভোট গণনা বাকি রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন