কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলা খেতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সাত্তার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কৃষক আব্দুল সাত্তার বাড়ি থেকে একটু দূরে কলা খেতে সেচের পানি দিতে যান। এক পর্যায়ে সেচের সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু
নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু

জাতীয় নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।সোমবার Read more

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ Read more

গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

গোপালগঞ্জ জেলা কারাগারে মো. রতন মোল্লার (৪৫) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল Read more

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার Read more

বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ
বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে Read more

উত্তরায় ঢাবির বাসে হামলা, আহত ৬
উত্তরায় ঢাবির বাসে হামলা, আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহন ক্ষণিকা বাসে হামলা করা হয়েছে। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন