পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায়। সোমবার (১৮ আগস্ট) ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে নিহত শরিফুল ইসলামের পরিবারকে খবর দিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নিখোঁজ হওয়া ও তার দুদিন পরই মরদেহ উদ্ধারের এ ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করছেন নিহত শরিফুল ইসলামের পরিবার।পরিবারের এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনার পেছনের গল্প খুঁজতে সরেজমিনে বাংলাদেশ গার্ডিয়ানের এ প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিক অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে নির্ভরযোগ্য কয়েকটি সূত্রমতে জানা গেছে, গত শনিবার (১৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের (৪, ৫ ও ৬) মহিলা ইউপি সদস্য মোছাঃ রোমেসা বেগমের ছেলে মোঃ আরিফ ও স্থানীয় মোঃ জসিম বিহারী নামে আরেক যুবকের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে আরিফ ও জসিম বিহারী নামে ওই দুই যুবকসহ একটি গ্রুপ জোরপূর্বক শরিফুল ইসলামকে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ইউপি সদস্য রোমেসা বেগমের বাড়ির পেছনে বেদম পিটিয়ে তাকে রক্তাক্ত করে। পরে শরিফুল ইসলাম প্রাণনাশের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজ বাড়িতে আসে। পিটিয়ে রক্তাক্ত করেও ক্ষান্ত হননি আরিফ ও জসিম গ্রুপ। তারা আবারও শরিফুলের বাড়িতে এসে তার জাতীয় পরিচয়পত্র চেয়ে শরিফুলকে জোর করে বাইরে নিয়ে আসেন। বাইরে আসার পর থেকে রাতে আর বাড়িতে ফিরেননি শরিফুল। পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি শরিফুলের পরিবার। আর এ নিখোঁজের দুদিন পর সোমবার শরিফুল ইসলামের মরদেহ পাওয়া গেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের বিভিন্ন সময় ধরে ইউপি সদস্য মোছাঃ রোমেসা বেগমের পরিবারের সঙ্গে নিহত শরিফুল ইসলামের পরিবারের জমিজমা সংক্রান্তসহ নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। সর্বশেষ শনিবার তেমনই একটি বিরোধের জের ধরে তাকে বেদম পিটিয়েছে ওই ইউপি সদস্যের ছেলের একটি গ্রুপ। এ ঘটনার পর থেকেই শরিফুল ইসলাম নিখোঁজ হয় এবং দুদিন পর আজকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের বিষয়ে নিহত শরিফুল ইসলামের পরিবার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আরিফ ও জসিম বিহারী গং শরিফুলকে পরিকল্পনা করে হত্যা করেছে।তবে পূর্বের বিরোধ ও শনিবার (১৬ আগস্ট) শরিফুলকে মারধর করার ঘটনার সত্যতা জানতে মহিলা ইউপি সদস্য মোছাঃ রোমেসা বেগমের বাড়িতে গেলে বাড়িটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মুঠোফোনে এ বিষয়টি জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শরিফুলের পরিবারের সঙ্গে বিরোধ ও শরিফুলকে মারধরের ঘটনাটি অস্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরিফুল ইসলামের চাচাতো ভাই জসিম বিহারী তাকে মারধর করেন। এ ঘটনার সঙ্গে আমার ছেলের কোনো সম্পৃক্ততা ছিল না। পরে অভিযুক্ত জসিম বিহারীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী মোছাঃ মনি খাতুন বলেন, বিগত এক মাস ধরে আমার স্বামী বাড়িতে নেই। সে অন্য একটি মামলার কারণে পলাতক রয়েছে। এ ঘটনা সম্পর্কে জানতে জসিম বিহারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।এদিকে নিহত শরিফুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার ও ভাগিনা সাবিনা ইয়াসমিন জানান, নিহত শরিফুলের চাচা আউয়ালের সঙ্গে জমির সীমানার একটি গাছ নিয়ে বিতণ্ডায় ৩ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন চাচা আউয়াল। জসিম ও আরিফের সঙ্গে জোট বেঁধে তারাই শরিফুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলেও তারা দাবি করেন। তবে এ ঘটনার সঙ্গে নিজের কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন হাজী আউয়াল হোসেন।আলমডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগদীস কুমার বলেন, শরিফুলের মরদেহটি পেয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম বলেন, শরিফুল হত্যার বিষয়টি আমরা সাংবাদিক এবং ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের
রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

সিকান্দার রাজাকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ঘোষিত এ দলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে Read more

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্ক নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্ক নির্দেশনা

দেশজুড়ে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও Read more

আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় এবং কোনো Read more

মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬
মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬

মার্চ মাসে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও ১ হাজার ২৪৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ Read more

চতুর্থ বিয়ে করতে ‘বিয়েপাগলা’ বৃদ্ধের কাণ্ড, তৃতীয় স্ত্রীকে দেখালেন মৃত
চতুর্থ বিয়ে করতে ‘বিয়েপাগলা’ বৃদ্ধের কাণ্ড, তৃতীয় স্ত্রীকে দেখালেন মৃত

একে একে করেছেন তিনটি বিয়ে। এরপরে চতুর্থ বিয়ের খায়েশ জাগলে সেটিকেও সম্ভব করতে পিলে চমকানোর জালিয়াতির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লার Read more

টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে আছে ইউরোপা লিগের ম্যাচ।ক্রিকেটওয়েলিংটন টেস্ট-২য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, ভোর ৪টা,টি স্পোর্টস২য় টি-টোয়েন্টিভারত-দক্ষিণ আফ্রিকাসরাসরি, সন্ধ্যা ৭-৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন