শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কমিশন তার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।আজ রবিবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলের ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে এ কথা বলেন তিনি।এ সময় তিনি বলেন, পূর্বে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ছিল, যা নির্বাহী বিভাগের অধীনে ছিল। ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল, দিনের ভোট রাতে করেছিল। একটি লুটের নির্বাচন করে কমিশন বৈধতা দিয়েছিল। এছাড়া মেরুদণ্ডহীন, চাকরিলোভী লোক দিয়ে ইসি গঠন হয়েছিল।রিজভী বলেন, শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা, তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ইসি। আস্থার প্রতিষ্ঠান হবে নির্বাচন কমিশন, বিএনপি এটি প্রত্যাশা করে।এসকে/ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ Read more

মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার
মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে শফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২১ এপ্রিল)  রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকা Read more

দীর্ঘ ১৭ বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী Read more

বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক Read more

নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ-নদী ও খাল-বিলের পানিতে রাত-দিন প্রকাশ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন