সদ্য বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতে পাঠানো এক বার্তায় তা জানানো হয়।বার্তায় বলা হয়, মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব থেকে অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।এর আগে , ১৮ আগস্ট গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী সোহানা গ্রেফতার
চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী সোহানা গ্রেফতার

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাত Read more

‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম
‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম

‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে Read more

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু আয়মানের মৃত্যু, গ্রামে শোকের ছায়া
উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু আয়মানের মৃত্যু, গ্রামে শোকের ছায়া

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) চিকিৎসাধীন অবস্থায় Read more

দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!
দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!

নাটোরের সিংড়ায় জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন