চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান জানিয়েছেন, জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালী থানা মামলার এজাহারভুক্ত আসামি।ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে। আরও ৪০–৫০ জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।জিনাত সোহানা সাবেক সিডিএ সদস্য, ফারমিন গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ’রও সাবেক সদস্য। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। কোতোয়ালী থানার ওসি জানান, মামলার প্রেক্ষিতে রাতেই তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ শিক্ষার্থীর মাদ্রাসায় ১৬ জন শিক্ষক-কর্মচারী! বছরে ব্যয় অর্ধকোটি টাকা
১৫ শিক্ষার্থীর মাদ্রাসায় ১৬ জন শিক্ষক-কর্মচারী! বছরে ব্যয় অর্ধকোটি টাকা

মাত্র ১৫ জন শিক্ষার্থীর জন্য সরকার বছরে ব্যয় করছে প্রায় অর্ধকোটি টাকা! অথচ সেই মাদ্রাসায় কর্মরত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা Read more

গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প
গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া Read more

পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪টি ফেরি
পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪টি ফেরি

ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় পদ্মা নদীর মাঝখানে ৪টি ফেরি Read more

লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে
লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় তাঁদের Read more

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন