ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে গত ১৭ জুন ইরানি হামলায় প্রাণহানির ওই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।ওই শোধনাগারটি ইসরায়েলি কোম্পানি বাজান গ্রুপের বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়োম।হামলায় নিহত ৩ জনের মরদেহ শোধনাগারটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এক বিবৃতিতে বাজান গ্রুপ জানিয়েছে, হামলার পর শোধনাগারটির যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় শোধনাগারটির আনুমানিক ১৫ থেকে ২০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা গত চার দশকেরও বেশি সময় ধরে। এই শত্রুতার প্রধান কারণ, আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমানা প্রতিনিয়ত লঙ্ঘনের মাধ্যমে ক্রমশ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল ইসরায়েলের দখল করতে থাকা।সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত হয়েছে। ‘ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়’— দাবি করে গত ১২ জুন দেশটির পরমাণু স্থাপনা ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। এ অভিযানে ইরানের নাতাঞ্জ, ফার্দো এবং ইসফাহান শহরের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই তিন শহরেই ছিল।পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘাইসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলের বিমান অভিযানে।প্রায় ১২ দিন সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান-ইসরারয়েল। সেই যুদ্ধবিরতির এক সপ্তাহ আগে এই হামলা চালিয়েছিল ইরান।সূত্র : মেহের নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কয়েক ঘণ্টা পরে সমুদ্রে যাচ্ছে উপকূলের জেলেরা
কয়েক ঘণ্টা পরে সমুদ্রে যাচ্ছে উপকূলের জেলেরা

বঙ্গোপসাগরে প্রজনন মৌসুমের ৫৮ দিনের মৎস্য অবরোধ শেষ হবে আজ মধ্যরাতে। দীর্ঘদিন মাছ ধরা থেকে বিরত থাকার পর ১১ জুন Read more

প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল জাপান
প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল জাপান

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল জাপান। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলকে প্রথমবারের মতো হারাল এশিয়ার পরাশক্তি সামুরাই ব্লু’স। Read more

রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় Read more

গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা
গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। বুধবার রাতে জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় Read more

বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৪ বোতল মাদকদ্রব্য ও মাদক বিক্রির ৪০ হাজার নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত যুবক সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া Read more

ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা
ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা

ইসরায়েলের লাগাতার খননকার্যের কারণে আল-আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। একই সঙ্গে শেখ জাররাহ মহল্লায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন