ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় বৈঠকটি।জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন বলেও জানিয়েছেন তিনি।এর আগে, গত বৃহস্পতিবার রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন
চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনপদ। গেল কয়েকদিন ধরে বয়ে চলা টানা শৈত্যপ্রবাহে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। Read more

তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন শেষে ফেরার পথে ট্রাকচাপায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু নিহত Read more

সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র
সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র Read more

সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ মে) ভোর রাতে উপজেলার Read more

বরিশালে জাটকা ও রেনু পোনা জব্দ
বরিশালে জাটকা ও রেনু পোনা জব্দ

বরিশালের হিজলার মেঘনা নদীর ধুর খোলা নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১২০ কেজি জাটকা ও অবৈধ জাল Read more

কাশ্মীরের পেহেলগামে হামলাকারীদের সবাই নিহত: অমিত শাহ
কাশ্মীরের পেহেলগামে হামলাকারীদের সবাই নিহত: অমিত শাহ

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত ৩ জন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন