চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকার এ মুহূর্তে বিপদে আছে বলেও মন্তব্য করেছেন তিনি।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান (সরকার) বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে বিক্ষোভকারীরা অনেক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, এমনটি সম্ভব হতে পারে যা কয়েক সপ্তাহ আগে কেউ চিন্তাও করেনি। আমরা খুবই সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”ট্রাম্প আরও বলেছেন, “আমি শক্তিশালী বার্তা দিয়েছি, যদি আগের মতো তারা বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে, আমরা এরসঙ্গে জড়িত হব। এর অর্থ এই নয় যে, আমাদের সেনারা ইরানে যাবে। কিন্তু এর অর্থ হলো তাদের সেখানে খুবই কঠোর… কঠোর হামলা চালাব, যেখানে হামলা চালালে তারা সবচেয়ে আঘাতপ্রাপ্ত হবে। এমনটি হোক আমরা চাই না।”ইরানের বিক্ষোভকে অসাধারণ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, “ইরানে যা হচ্ছে তা বেশ অসাধারণ। ইরান সরকার বেশ খারাপ করেছে। তারা তাদের নাগরিকদের সঙ্গে খুব খারাপ করেছে। এখন তারা সেটির জবাব পাচ্ছে।”সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বিঘ্নে পূজা উদযাপনে সচেষ্ট সরকার: উপদেষ্টা আদিলুর রহমান খান
নির্বিঘ্নে পূজা উদযাপনে সচেষ্ট সরকার: উপদেষ্টা আদিলুর রহমান খান

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন এবং তাদের ওপর Read more

পুলিশ দেখেই দ্রুত গতিতে চালিয়ে পালায় কাভার্ড ভ্যান, অতঃপর
পুলিশ দেখেই দ্রুত গতিতে চালিয়ে পালায় কাভার্ড ভ্যান, অতঃপর

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজার এলাকায় Read more

টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের Read more

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ

আজ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, সাইকেল কিংবা হেঁটে চলাচলে উৎসাহিত করার লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব ব্যক্তিগত Read more

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব
আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন