মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দৈনিক ভিত্তিতে সাময়িক নিয়োজিত করার নীতিমালা ২০২৫ বাতিল এবং কৃষি প্রাণ শ্রমিক নিয়োগ নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়ন ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করে ৩০ দিনের হাজিরা প্রধানের দাবিতে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও কর্মবিরতি ও মানববন্ধন পালন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকরা। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলার শিক্ষকপল্লী এলাকার অ্যাগ্রিকালচারাল সাপ্লাই কর্পোরেশন অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।শ্রমিকেরা জানান, চলতি বছরের ১৫ এপ্রিল ২০২৫ গৃহীত ‘দত্তনগর দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ অবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা।এসময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাঁরা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে আবারও বাড়ছে করোনা
ভারতে আবারও বাড়ছে করোনা

ভারতে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলছে। Read more

শাহারবিল ও কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন
শাহারবিল ও কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আওতাধীন শাহারবিল ও কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার সময় Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউইয়ের অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।রোববার Read more

ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন