প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে গতবছর সফলভাবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করেছির বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারবাহিকতায় দ্বিতীয়বারের মোত আবারও এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। চলতি বছরের সেপ্টেম্বরে এটি মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এবারে আসরে একাধিক ভেন্যুতে আয়োজন করা হবে ম্যাচগুলো। আজ রোববার (২৭ জুলাই) গণমাধ্যমকে এনসিএল নিয়ে আশার কথা শুনিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘গতবার খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’তবে এখনো এনসিএলের চূড়ান্ত সূচি প্রকাশ হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। আর ফাইনাল হবে ৪ অক্টোবর। এই সম্ভাবনার অবশ্য ইঙ্গিত দিয়েছেন নান্নু নিজেই। তিনি বলেছেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে।’প্রসঙ্গত, গত বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলবে। গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য নিজেকে যাচাই করার ভালো সুযোগ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া Read more

তীব্র তুষারঝড়ে কপাল পুড়ল সমিতদের
তীব্র তুষারঝড়ে কপাল পুড়ল সমিতদের

অন্টারিও প্রদেশজুড়ে মৌসুমের প্রথম তুষারঝড়ে যখন চারপাশ সাদা বরফে ঢেকে গেছে, ঠিক সেই সময় তীব্র ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেই Read more

সুনামগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা: আ.লীগ ও যুবলীগের ৫ নেতা কারাগারে
সুনামগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা: আ.লীগ ও যুবলীগের ৫ নেতা কারাগারে

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় আওয়ামী লীগ, যুবলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জের Read more

নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল
নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল

আজ সকালে দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলন সারলেন বাংলাদেশ-নেপালের কোচ ও অধিনায়ক। তবে রাত হতেই জানা গেল, আগামীকাল Read more

বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?
বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। এনিয়ে ভারত ভাসছে উৎসবের আনন্দে। এরই মধ্যে আরও এক খুশির Read more

সড়কের বেহাল দশায় মেঘনায় থমকে গেছে সংবাদপত্রের সরবরাহ
সড়কের বেহাল দশায় মেঘনায় থমকে গেছে সংবাদপত্রের সরবরাহ

কুমিল্লার মেঘনা উপজেলায় একসময় সংবাদপত্রের পাঠকসংখ্যা ছিল আশপাশের অনেক উপজেলার তুলনায় বেশি। নিয়মিত পাঠকের পাশাপাশি গ্রামাঞ্চলেও দৈনিক পত্রিকা পৌঁছে যেত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন