কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিষাক্ত এই মদ কেলেঙ্কারির ঘটনায় গত কয়েক দিনে দেশটিতে ২৩ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশি একটি অপরাধচক্রের নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে। রবিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।শনিবার রাতে সোম্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি কারখানা এবং আরও চারটি প্রস্তুতিহীন কারখানা তারা জব্দ করেছে।এছাড়া কীভাবে এই মদে মিশ্রিত মিথানল তৈরি ও বিক্রি করা হতো সেটি এক নেপালি সদস্য তদন্তকারীদের জানিয়েছেন।মুসলিম প্রধান দেশ কুয়েতে মদ উৎপাদন বা আমদানি নিষিদ্ধ। তবে গোপনে কিছু জায়গায় নিরাপত্তা বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অবৈধ মদ তৈরি করা হয়, যা পানকারীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে।গ্রেপ্তারের আগে বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিষাক্ত পানীয় পান করে মিথানল বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ১৬০ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই এশীয় নাগরিক।মন্ত্রণালয় বলছে, অন্তত ৫১ জনের জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস করতে হয়েছে এবং ৩১ জনকে ভেন্টিলেশনে নিতে হয়েছে।কুয়েতে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় ভারতীয়রা। দেশটির ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যদিও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন, আবার অনেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”আল জাজিরা জানায়, মিথানল একটি বর্ণহীন বিষাক্ত অ্যালকোহল, যা শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। এটি চেনা কঠিন, আর এর বিষক্রিয়ার লক্ষণও সাধারণত দেরিতে প্রকাশ পায়— যেমন বমি, বমিভাব, পেটব্যথা, দ্রুত শ্বাস নেওয়া ও শ্বাসকষ্ট।প্রতিবছর হাজারো মানুষ — বিশেষত এশিয়ায় — মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হন। সময়মতো চিকিৎসা না পেলে এ ধরনের ঘটনার মৃত্যু হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থনৈতিক ক্ষতির ছায়া কাটিয়ে পুনরায় উৎপাদনে দেশের বৃহৎ সার কারখান
অর্থনৈতিক ক্ষতির ছায়া কাটিয়ে পুনরায় উৎপাদনে দেশের বৃহৎ সার কারখান

প্রায় সাত মাসের দীর্ঘ বন্ধ অবস্থা কাটিয়ে অবশেষে চালু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গ্যাস সংকটে মুখ Read more

মিরপুরে আগুনে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি
মিরপুরে আগুনে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি

ঢাকার মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার Read more

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান Read more

ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস
ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস

২০১৮ সালের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা Read more

নোয়াখালী ৫: জুলাই হত্যার মামলায় বিএনপি প্রার্থী ফখরুলকে অব্যাহতি
নোয়াখালী ৫: জুলাই হত্যার মামলায় বিএনপি প্রার্থী ফখরুলকে অব্যাহতি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই Read more

নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন