রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বহু লোক দগ্ধ আহত হয়েছেন।  মর্মান্তিক এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে তারেক রহমান লিখেছেন, ‘মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যে, কোনও শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে হবে না।’  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, ‘আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’  এর আগে, বেলা ১টা নাগাদ বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে। এটি বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায়।  সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে আরও যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারা দেশে আজ এনসিপির বিক্ষোভ কর্মসূচি
সারা দেশে আজ এনসিপির বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) Read more

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ Read more

অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের খপ্পরে উপকূলের মানুষ
অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের খপ্পরে উপকূলের মানুষ

পটুয়াখালীর গলাচিপায় চরাঞ্চল ও গ্রামীণ হাটবাজারে অনুমোদনহীনভাবে একের পর এক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। নিয়মনীতি তোয়াক্কা না করে বছরের পর Read more

চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা
চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা

বিদ্যুৎ বিভাগের চালু করা নতুন প্রিপেইড মিটার সংযোগ নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজারো গ্রাহক চরম বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বেশিরভাগ Read more

‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা’
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি Read more

পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু
পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু

পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও জামায়াত নির্বাচনে অংশগ্রহণে সবদিক থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন