যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর ফক্স নিউজের।সংবাদমাধ্যমটি জানায়, রোববার ভোররাত ৩টা ৩০ মিনিটের কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, একাধিক বন্দুকধারী এ হামলায় জড়িত ছিল। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৭, ৩৫ এবং অপর এক ব্যক্তির বয়স এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। মোট ১১ জন ভুক্তভোগীর মধ্যে আটজন পুরুষ এবং তিনজন নারী।সিটি কমিশনার টিশ জানান, “এ ধরনের ঘটনা দুঃখজনক এবং ভয়াবহ। তবে উল্লেখ্য, এ বছর নিউইয়র্ক সিটিতে সাত মাস শেষে এ ধরনের গুলির ঘটনা এবং ভুক্তভোগীর সংখ্যা বিগত বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাই আজকের এই ঘটনা নিঃসন্দেহে একটি অস্বাভাবিক ঘটনা।”পুলিশ এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন যমজ বোন, হতে চান ম্যাজিস্ট্রেট
এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন যমজ বোন, হতে চান ম্যাজিস্ট্রেট

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। প্রাথমিকের পর মাধ্যমিকে পড়েছেন একই প্রতিষ্ঠানে। সব ক্ষেত্রে দুজনের পরীক্ষার ফলাফলও একই। মাধ্যমিকের পর এবার Read more

ইরানের হামলায় বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর
ইরানের হামলায় বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি ড্রোন হামলার জেরে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুবাইয়ের স্থানীয় সময় Read more

কুমিল্লা নগরীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা Read more

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে Read more

এবার ইরানের পর পরবর্তী টার্গেট কোন দেশ জানালেন ট্রাম্প
এবার ইরানের পর পরবর্তী টার্গেট কোন দেশ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পর কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে অনুষ্ঠিত একটি Read more

কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন