মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদে অবস্থিত শিল্পকলার একমাত্র অডিটোরিয়াম বা কমিউনিটি সেন্টারটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি এখন কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে থমকে গেছে স্থানীয় পর্যায়ের সাংস্কৃতিক, সামাজিক ও সরকারি বিভিন্ন আয়োজন।মঙ্গলবার (০১ জুন) দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদে অডিটোরিয়াম বা কমিউনিটি ভবনের চারপাশে জমেছে ধুলাবালি ও আগাছা। দেয়ালজুড়ে রয়েছে স্যাঁতসেঁতে কালো দাগ, ছাদের একাধিক জায়গা থেকে চুইয়ে পড়ছে পানি। জানালা-দরজা ভাঙাচোরা, অনেক জায়গায় কাঠ নষ্ট হয়ে গেছে। ভবনের ভেতরে গিয়ে দেখা যায়, বসার চেয়ারগুলো ভাঙা, মেঝে ফাটলধরা এবং কোনো ধরনের আলো বা বিদ্যুৎ সংযোগ কার্যকর নেই। ভেতরের ওয়াশরুমসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাও সম্পূর্ণরূপে বিকল।জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর ভবনটির উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এমপি। এটি বাস্তবায়ন করে মুন্সীগঞ্জ জেলা পরিষদ। উদ্বোধনের পর থেকে ভবনটি স্থানীয় জনসাধারণের জন্য সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছিল।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে ভবনটি একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ছাদ ফাটল দিয়ে পানি পড়ে পুরো ভবন ভিজে একাকার। ওয়াশরুমসহ সবকিছুই নষ্ট হয়ে গেছে। কোনো কিছুই সচল নেই। আমরা মনে করি, এটি শুধু সংস্কারের নয়, পুরোপুরি পুনঃনির্মাণ করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন অডিটোরিয়াম-কাম-কমিউনিটি সেন্টার গড়ে তোলা দরকার। এতে করে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সেমিনার ও বিভিন্ন সরকারি আয়োজনে ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিরাজদীখান শাখার সাধারণ সম্পাদক শেখ আমিন বলেন, ‘এই অডিটোরিয়ামটি বড় হওয়ায় আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্থান ছিল। কিন্তু বর্তমানে এটি কার্যত পরিত্যক্ত। সংস্কৃতি চর্চার জন্য পর্যাপ্ত পরিসর না থাকায় আমাদের কর্মসূচিগুলো বাধাগ্রস্ত হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের দাবি জানিয়েছি।’উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘এক সময় এই অডিটোরিয়ামে কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরের বড় বড় অনুষ্ঠান হতো। কৃষক প্রশিক্ষণ, সেমিনার, অবহিতকরণ সভা—সবই এখানে আয়োজন করা হতো। এছাড়া কৃষি মেলা, বৃক্ষ মেলা ও অন্যান্য বড় আকারের মেলাগুলোও এই ভবনে অনুষ্ঠিত হতো। শুধু তাই নয়, এখানে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশও হতো। এখন ভবনটির করুণ অবস্থা দেখে সত্যিই হতাশ হতে হয়। যদি এটি আধুনিকভাবে সংস্কার ও পুনঃচালু করা যায়, তাহলে আমরা আবারও কৃষকদের নিয়ে নানা সচেতনতামূলক ও উন্নয়নমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারব।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘অডিটোরিয়াম ভবনটির বেহাল অবস্থা সম্পর্কে আমরা অবগত। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে যাতে ভবনটি পুনরায় স্থানীয় জনগণের ব্যবহারের উপযোগী হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু Read more

গজারিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
গজারিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে শুটার মান্নান হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, Read more

দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫
দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছে আরও ৬৮৫ Read more

কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত
কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে  শনিবার (১৭ মে ) বিকেলে অনুষ্ঠিত হলো ভিট পুলিশিং ও উঠান বৈঠক।মৌচাক পুলিশ ফাঁড়ির উদ্যোগে Read more

শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ Read more

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন