লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে নামা কাতালান ক্লাবটি ৯ জনে নামা মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় তুলে নেয়।শনিবার (১৬ আগস্ট) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সার হয়ে গোলের করেন রাফিনিয়া, ফেররান তোরেস এবং লামিন ইয়ামাল। পুরো ম্যাচে একক আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। ৭২ শতাংশ বলের দখল রেখে তারা ২৪টি শট নেয়, যার ৮টি ছিল ‘অন টার্গেট’। বিপরীতে, মায়োর্কা মাত্র ৪ বার শট নেয়। এদিন বার্সার শুরুটাও ছিল দুর্দান্ত। ম্যাচের সপ্তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে দুর্দান্ত হেডে বার্সাকে লিড এনে দেন রাফিনিয়া। এরপর কিছুটা বিরতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ২৩ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন ফেররান তোরেস।স্বাগতিক মায়োর্কোর জন্য ম্যাচটা কঠিন হয়ে পড়ে প্রথমার্ধেই। ম্যাচের ৩৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার মনু মরনালেস। এর ঠিক ৫ মিনিট পর আবারও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কোর আরেক ফুটবলার। এবার বিপজ্জনক ট্যাকেল করে লাল কার্ড দেখেন দলটির ফরোয়ার্ড ভেদাত মিউরিকি।দুই খেলোয়াড় কম নিয়েও দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করে মায়োর্কা। কিন্তু বার্সার ধারাবাহিক আক্রমণ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। ইয়ামাল, রাফিনিয়া এবং ওলমো একাধিক সুযোগ মিস করলেও মায়োর্কা বেঁচে যায় গোলরক্ষকের সেরা পারফরম্যান্সে। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডও সুযোগ পেলেও লক্ষ্যভেদে ব্যর্থ হন।তবে ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ইয়ামাল বাঁ পায়ের শটে গোল করে স্কোরলাইন ৩-০ নিয়ে জয় নিশ্চিত করে বার্সেলোনা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা

কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত তেমন ফলপ্রসূ Read more

অস্ত্রসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার
অস্ত্রসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে আলোচিত শীর্ষ রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তার কাছ থেকে গ্রেনেড, মাইন, দেশী-বিদেশী অস্ত্র, গুলি Read more

মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান
মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরায় তাকে অভ্যর্থনা জানাতে যাওয়া সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন Read more

শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর নতুন মাদক এমডিএমবি
শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর নতুন মাদক এমডিএমবি

দেশের বাজারে প্রবেশ করেছে ভয়ংকর মাদক এমডিএমবি। যার কয়েক ফোটা গ্রহণে মানুষের স্নায়ুতন্ত্র বির্পযস্ত হতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে এমডিএমবির Read more

ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন
ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ শনিবার (৩০ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন