গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ প্রধান উপদেষ্টার ফোন দেওয়ার বিষয়টি জানান।বিবৃতিতে বলা হয়, বেলা একটায় মুঠোফোনে প্রধান উপদেষ্টা নুরুল হকের সঙ্গে কথা বলেন। এ সময় নুরুল হক প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিষয়ে বিস্তারিত জানান।প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা)ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তার রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।এদিকে নুরুল হকের চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ন্যাক্কার জনক হামলার মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় ন্যাক্কার জনক হামলার মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনই অসহায় গাজাবাসীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্বে নিন্দার ঝড় বইলেও কোনা কিছুই যেন আমলে নিচ্ছে না দেশটি। এরই Read more

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ

পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি এখন খানাখন্দে ভরে গেছে। গত দেড় মাসের টানা বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে Read more

হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা
হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট এলাকার খাবারের হোটেলগুলোতে Read more

প্রার্থিতা হারালেন ১৭ জন
প্রার্থিতা হারালেন ১৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর ও ১৭ টি Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল
জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল

জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে রাজশাহীর বাঘা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের দৈনন্দিন চলাচলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন