নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে হারেস মিয়া (৬০) নামের একজন নিহত ও বায়োজিদ মিয়া (২৫) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।শনিবার (১৬ আগস্ট) দুপুরে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসার সময় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া নামক স্থানে ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত হারেস মিয়া কলমাকান্দা উপজেলার বাহাম গ্রামের মৃত মো: হাসান আলীর ছেলে। আহত বায়োজিদ মিয়া সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগরা গ্রামের মনজুরুল হকের ছেলে।স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারেস মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় বায়োজিদ নামের এক শিক্ষার্থী আহত হন।আহত শিক্ষার্থী বায়োজিদ জানান, সিএনজিটি নেত্রকোনার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান যাচ্ছিল। একটি ট্রাককে ওভারটেক করছিল সিএনজি অটোরিকশাটি। এ সময় কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে এবং সিএনজিতে দুজনই আহত হন। পরে আহত দুজনকে নেত্রকোনা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক হারেস মিয়াকে মৃত ঘোষণা করেন।নেত্রকোনা সদর থানার ওসি শাহনেওয়াজ জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ সদর হাসপাতালে আছে, সুরতাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

জম্মু-কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় Read more

আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!
আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এখন চলছে ‘উন্নয়নের আগাম বার্তা’, কিন্তু প্রকৃতপক্ষে চলছে প্রকৃতির অজান্তে তার নিঃশব্দ মৃত্যু! অনুমোদন পাওয়ার আগেই বন Read more

কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া
কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান নয়ন আর নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের
ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক Read more

ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে Read more

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৩ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন