টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় নেমে এসেছে সমালোচনার ঝড়। বহু কুরুচিকর মন্তব্যের নিশানায় পড়েছেন দেব, শুভশ্রী এবং দেবের বর্তমান প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র।সম্প্রতি এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র এই বিতর্ক নিয়ে কথা বলেন। পুরনো জুটি দেব-শুভশ্রী আবারও একসঙ্গে পর্দায় ফেরায় নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় নেটদুনিয়ায়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, রুক্মিণী বলেন, আমার অনুভূতি মোটেও খারাপ নয়। ২০২৫ সালে দাঁড়িয়ে এমন দৃষ্টিকোণ আসলেই হতাশাজনক। কারণ এ পেশায় আমরা সবাই প্রফেশনাল। পেশাগত কাজে যদি এমন দৃষ্টিভঙ্গি তৈরি হয় তাহলে আমরা অনেক পিছিয়ে আছি, মনে করছি।রুক্মিণী আরও বলেন, যারা আমাকে চেনেন তারা জানেন, আমার অনুভূতিটা কী? এত বছর পর ‘ধূমকেতু’ সিনেমাটা এসেছে, দর্শকপ্রিয়তা পেয়েছে, এটাই বড় পাওয়া। তবে সোশ্যাল মিডিয়ায় যে নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সেটা মজার ছলে ঠিক আছে কিন্তু সত্যি মানসিক অবস্থা যদি তাদের এমন হয় তবে এরজন্য তারাই মানুষ হিসেবে পিছিয়ে আছে আমি বলবো। আর এ প্রসঙ্গে দেবের উদ্দেশে আমি বলবো, দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।প্রসঙ্গত, গত ৪ আগস্ট ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানের দিন এক মঞ্চে হাজির হন দেব-শুভশ্রী। নেচে, গেয়ে নজরকাড়া উপস্থিতি ভক্তদের উপহার দেন। আর তাতেই ভক্তরা কটাক্ষের তীর ছুঁড়ে দেয় দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। অন্তর্জালে ছড়িয়ে পড়ে একাধিক কুরুচিকর মন্তব্য। তবে সিনেমা প্রমোশনের বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন দেব-শুভশ্রীর পরিবার ও কাছের মানুষরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে জসিম নায়েব হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জে জসিম নায়েব হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েব (৩৩) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ) Read more

পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি Read more

পেরুর সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
পেরুর সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালা। এর দায়ে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হুমালার Read more

মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও Read more

সুনামগঞ্জে সাড়ে ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে সাড়ে ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারতীয় থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে সরকারের রাজস্ব বঞ্চিত করে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে Read more

ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা
ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা

ইসলামী বক্তা ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার সফরের বিষয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন