সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠির সাতবাড়িয়া গ্রামের কবরস্থান থেকে ১৬ মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠির সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে।১৬টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার সরঞ্জামাদি ফেলে গেছে। এ চুরির সঙ্গে জড়িত চোর চক্রের কাউকে শনাক্ত ও গ্রেফতার করা যায়নি। এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর দলে দলে মানুষ কবরস্থানে এসে ভিড় করছেন।বুধবার সরেজমিন গেলে এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটির লোকজন জানান, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশকিছু কবরের মাটি আলগা দেখতে পান। পরে উৎসুক মুসল্লিরা কাছে গিয়ে দেখেন কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে স্থানীয় স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত ১ থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল।এ বিষয়ে কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস ছামাদ জানান, গত সোমবার অমাবস্যার রাতের কোনো এক সময় কবরস্থানে ঢুকে গত ১ থেকে দেড় বছর আগের কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে গেছে। পরদিন সকালে মুসল্লিদের মাধ্যমে জানাজানির পর ১৬টি কবর খোঁড়া অবস্থায় পাওয়া গেছে। এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। পরদিন স্থানীয়দের মাধ্যমে খুঁড়ে রাখা কবরগুলো নতুন করে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়!
দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়!

গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস Read more

মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের Read more

মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা
মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর Read more

ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

কিশোরগঞ্জে চিকিৎসক-নার্সের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে চিকিৎসক-নার্সের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সের দায়িত্ব অবহলোর কারণে আব্দুস সোবহান দুলাল নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন