চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।শনিবার (১৬ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি।রিজভী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে মানুষ জীবন দিতে পারে তার অন্যতম নিদর্শন চব্বিশের গণ-অভুত্থ্যান। তবে অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’তিনি বলেন, ‘অনেক উপদেষ্টাদের নামে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, তা শেখ হাসিনার দুর্নীতিরই পুনরাবৃত্তি। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যাক্তিগত স্বার্থে কর্মীদের ব্যাবহার করা হয়।’তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মিডিয়া এবং বুদ্ধিজীবী দ্বারা বিএনপিকে এতদিন সন্ত্রাসী সংগঠন বানিয়ে অপপ্রচার চালানো হয়েছিল।’ আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘ক্ষমতায় থাকার লোভে বাংলাদেশের জনগণকে হত্যার মাধ্যমে মরণকামড় দেয়ার চেষ্টা করেছিল আওমীলীগ। নির্বাচনের আগেই বিজয়ীদের লিস্ট তৈরির নীল নকশার মাধ্যমে দেশকে ধ্বংস করে দেয়া হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের নামে বিগত ১৫ বছর ধরে ১ লাখেরও বেশি ভুয়া মামলা হয়েছিল।’জুলাই আন্দোলনের মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার কথা ছিল। বিএনপি সেই কথা রেখেছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান
দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক জামায়াতে ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় Read more

নারায়ণগঞ্জের সুমা হত্যা মূল মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের সুমা হত্যা মূল মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকার গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যা মামলার মূল আসামি মোঃ শহীদুল্লাহ (৩৮) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ Read more

ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা
ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা

গল টেস্টের শেষ বিকেলে নাটকীয় উত্তেজনার পর নিষ্পত্তি হলো ড্রয়ে। ম্যাচের শেষ বিকেলে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে Read more

মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম
মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ মধুমতি নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। এতে প্রতিদিন নদীগর্ভে বিলীন Read more

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জ আমলী আদালত-১ Read more

খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে খানসামা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন