ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে পড়লো মানসিক ভারসাম্যহীন এক নারীর দেহ।মঙ্গলবার (০১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর রোড সংলগ্ন চেরাগ আলী রাইস মিল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পার হওয়ার সময় শেরপুরগামী একটি বাস বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের ধাক্কায় তাঁর মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার আশপাশেই বসবাস করতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বাসটির নাম চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে দেখা গেছে এক অদ্ভুত পোস্টার। যেখানে লেখা ছিল ‘ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়’ এবং দুটি মুঠোফোন নম্বর দেওয়া Read more

লক্ষ্মীপুরে পৃথক ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে পৃথক ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে পৃথক স্থানে এক কিশোরীকে ধর্ষণ ও এক নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) Read more

পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’
পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’

আজ বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে সাবেক সিইসির জবানবন্দির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত, শেখ হাসিনার Read more

মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব
মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব

প্রথমবারের মতো মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (০৩ জুলাই) দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এক্স পোস্টে এ Read more

ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন
লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ২ হাজার ন্যাশনাল কার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন